,

ঝিনাইদহে পাঁচ বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার ১

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সেলিম হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।সুবিতপুর গ্রামের পাশ্ববর্তী একটি বাড়ি থেকে গতকাল মঙ্গলবার সকালে সেলিমকে গ্রেফতার করা হয়। তিনি কালীগঞ্জ উপজেলার সুবিতপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

জানা গেছে, এ ঘটনায় এলাকার শালিসে প্রভাবশালীরা ধর্ষক সেলিমকে ৮০ হাজার টাকা জরিমানা করে। কিন্তু ভুক্তভোগীর পরিবার শালিস মানতে অপারগতা জানিয়ে গতকাল মঙ্গলবার রাতে কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে আজ বুধবার সকালে তাকে গ্রেফতার করে।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান জানান, ‘কালীগঞ্জ উপজেলার সুবিতপুর গ্রামে গত ২ মে শিশুটিকে সবার অগোচরে সেলিম জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি কেঁদে বাড়িতে এসে বিষয়টি পরিবারকে জানায়। এতে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হলে অভিযুক্ত সেলিমকে গ্রেফতার করা হয়।’

উল্লেখ্য, ঘটনাটি নিয়ে ধর্ষণকারীর শাস্তির দাবিতে আজ বুধবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এতে জোটের সদ্যসরা, সাংস্কৃতিক কর্মীরা, জেলা ছাত্রলীগের নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য