,

এবার চাঁদাবাজির মামলায় ২ দিনের রিমান্ডে সাবেক এমপি আউয়াল

news-image

অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার রাজধানীর পল্লবী থানায় চাঁদাবাজির অভিযোগে করা মামলায় এই আদেশ দেন আদালত। ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হক শুনানি শেষে এমপি আউয়ালের এই রিমান্ড মঞ্জুর করেন।

পল্লবী থানা আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ সেলিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত মাসে বিশ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মেজর মোস্তফা কামাল (অব.) এমপি আউয়ালের বিরুদ্ধে একটি মামলা করেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর আবেদনসহ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, রাজধানীর পল্লবীতে শাহিন উদ্দিন (৩৪) হত্যা মামলায় আউয়ালকে চারদিনের রিমান্ডে পাঠান আদালত।উল্লেখ্য,গত ১৬ মে রাজধানীর পল্লবীতে ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। বিকেল সাড়ে ৪টায় পল্লবীর ১২ নম্বর ডি ব্লক ৩১ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম শাহিন উদ্দিন। তিনি পল্লবীর ১২ নম্বর সিরামিক রোডের বাসিন্দা। ওইদিন রাতেই নিহতের মা আকলিমা বেগম পল্লবী থানায় আউয়ালসহ ২০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে এই মামলার এক নম্বর আসামি এম এ আউয়ালকে গ্রেফতার করে র‍্যাব।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য