,

অন্য কারাবন্দিদের সঙ্গে জিমি লাই জেল খাটবেন ২০ মাস

news-image

অনলাইন ডেস্ক : চীনের জাতীয় সুরক্ষা আইন লঙ্ঘনের কারণে হংকংয়ের গণতন্ত্রপন্থী নেতাদের সাজা দেওয়া হয়েছে। এর আগে, অননুমোদিত সমাবেশ আয়োজনের অপরাধে দোষী সাব্যস্ত করে মিডিয়া টাইকুন জিমি লাইকে ১৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

গত শুক্রবার হংকং জেলা আদালত ন জিমি লাই ছাড়াও অন্য ৯ জনকে ১৪-৩৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছে। একই সঙ্গে অন্যান্য কারাবন্দিদের সঙ্গে জিমি লাই মোট ২০ মাস জেল খাটবেন। এছাড়া তার বিরুদ্ধে এখনও একাধিক অভিযোগ বিচারাধীন। যার ফলে তিনি দীর্ঘ কারাবাসের কবলে পড়তে যাচ্ছেন বলে ডিমসাম ডেইলি তাদের প্রতিবেদনে জানিয়েছে।

এর আগে, গত ২০১৯ সালের ১৮ আগস্ট ও ৩১ আগস্ট গণতন্ত্রপন্থী ‘অবৈধ’ বিক্ষোভের জন্য সমাবেশের আয়োজন ও অংশ নেওয়ার জন্য জিমি লাইকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। সোমবার (৩১ মে)বআরো ৯ জন ব্যক্তির সঙ্গে তাকে আবারও কারাদণ্ড দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চীনের চাপিয়ে দেয়া বহুল বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের অধীনে জিমি লাইয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ অভিযোগে অভিযুক্ত হিসেবে তিনি একজন হাই-প্রোফাইল আসামি।

সূত্র : দ্য সিঙ্গাপুর পোস্ট

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য