,

দেশের উন্নয়ন-অগ্রগতি অনেকে দেখেও দেখে না : তথ্যমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : দেশের উন্নয়ন-অগ্রগতি অনেকে দেখেও দেখে না, বুঝেও বোঝে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপির রাজনীতি শুধু খালেদা জিয়ার স্বাস্থ্যে আটকে আছে, দেশের মানুষের স্বাস্থ্য উন্নয়ন অগ্রগতি নিয়ে বিএনপি চিন্তিত নয়।

আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত তফাজ্জল হোসেন মানিক মিয়ার স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।

স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতি আয়োজিত এ স্মরণসভায় তথ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আজকের সমস্ত সূচকে পাকিস্তানকে পেছনে ফেলেছে। মানব উন্নয়ন সূচক, সামাজিক এবং অর্থনৈতিক সূচকসহ সব সূচকেই পেছনে ফেলেছে। আমরা যখন স্বাধীন হই তখন পশ্চিম পাকিস্তান আমাদের তুলনায় ৭০ ভাগ ধনী ছিল। আজকে অনেক সূচকে আমরা ভারতকে ছাড়িয়ে গেছি। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য