,

ব্রাহ্মণবাড়িয়ায়  ট্রেনে কাটা দুই ব্যক্তির মৃত্যু, মরদেহ উদ্ধার 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে ট্রেনে কাটা পড়া দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে রেলওয়ে পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। তবে তাদের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নোমান জানান, বেলা এগারটা দিকে একটি ট্রেনে কাটা পড়ে জেলা শহরের কলেজ গেইট রেলক্রসিং এলাকায় এক ব্যক্তি মারা যায়। একই ভাবে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালীসীমা এলাকায় দুপুরে ট্রেনে কাটা পড়ে আরেক ব্যক্তি মারা যায়। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুইটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।
তিনি আরও জানান, মরদেহগুলোর নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাদের দু,জনের বয়স আনুমানিক ৪০ থেকে ৪২ বছর হবে। ময়নাতদন্তের জন্য  ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য