,

মসজিদে মাইক ব্যবহার নিষিদ্ধের কারণ জানাল সৌদি

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রণালয় এবার মসজিদগুলোতে উচ্চৈঃস্বরে মাইক ব্যবহার করতে নিষেধ করার কারণ জানিয়েছে। এর পেছনে যুক্তি হিসেবে ইসলামবিষয়ক মন্ত্রী আবদুল লতিফ আল-শেখ জানান, মানুষের অভিযোগের ভিত্তিতেই ওই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর আলজাজিরার।

এর আগে, মসজিদে মাইক ব্যবহার সীমিত করে নতুন আইন পাশ করে সৌদি আরব। নতুন আইনে মসজিদের মাইকের ব্যবহার কেবল আজান ও ইকামতের কাজের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ আজান ও ইকামতের বাইরে অন্য কোনো কাজে বা প্রয়োজনে মসজিদের মাইক ব্যবহার করা যাবে না।

বিষয়টি নিয়ে মন্ত্রী আবদুল লতিফ আল শেখ আরও জানান, হযরত মুহাম্মদ (স.) এর একটি হাদিসের উপর ভিত্তি করে এই আইনটি চালু করা হয়েছে। যারা নামাজ পড়তে চান, ইমামের ডাকের জন্য তাদের অপেক্ষা করার প্রয়োজন নেই।
তবে সৌদি আরবের মতো মুসলিম রাষ্ট্রে এ ধরনের সিদ্ধান্ত বেশ বিতর্কের জন্ম দিয়েছে। সে ব্যাপারে মন্ত্রী বলেন, যারা অভিযোগ করেছেন, তাদের মধ্যে অভিভাবকরাও রয়েছেন। অভিভাবকদের অভিযোগ, মসজিদে উচ্চৈঃস্বরে মাইক বাজানোর ফলে শিশুদের ঘুমের ব্যাঘাত ঘটছে।

সরকারি সিদ্ধান্তের যারা সমালোচনা করছেন, তাদেরকে সে ‘দেশের শত্রু’ হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। এমনকি সমালোচনাকারীরা জনগণের মতামতকে উপেক্ষা করছেন বলেও দাবি করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য