,

ব্রাহ্মণবাড়িয়ায় এক সঙ্গে  তিন সন্তানের জন্ম দিলেন মা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে ৩ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক মা। সোমবার জেলা শহরের টেংকেরপাড়ে ঐ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শিশু তিনটির জন্ম হয়। ওই শিশুদের মা সুমাইয়া আক্তার জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আল-আমিন মিয়ার স্ত্রী।
গাইনি চিকিৎসক কাজী লুৎফুন্নাহার (লুৎফা) ওই প্রসূতির অস্ত্রোপচার করান। তিনি জানান, সকালে ওই প্রসূতির শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে আগেই জানা ছিল তার গর্ভে তিন শিশু রয়েছে। হাসপাতালে আনার পর পেটে শিশুগুলোর নড়াচড়া কম ছিল।  তাই দ্রুত অস্ত্রোপচার করানো হয়।
চিকিৎসক কাজি লুৎফুন্নাহার আরো জানান, শিশু তিনটি যথাক্রমে ২ কেজি ২০০ গ্রাম, ২ কেজি ও ১ কেজি ৯০০ গ্রাম ওজন নিয়ে জন্ম নিয়েছে। শিশুগুলোর শারীরিক অবস্থা ভালো আছে। তবে ১ কেজি ৯০০ গ্রাম ওজন নিয়ে জন্মানো শিশুটির শারীরিক অবস্থা একটু দুর্বল। শিশু তিনটির মা ভালো আছেন।
ওই তিন কন্যাসন্তানের বাবা আল-আমিন মিয়া বলেন, আমাদের বিয়ে হয়েছে প্রায় ১১ বছর আগে। আমাদের আরো দুইটি কন্যাসন্তান আছে। নতুন সন্তানদের আগমনে আমি খুব খুশি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য