,

ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় শিশুকে গাড়িচাপা দিলো ইসরাইলি পুলিশ

news-image

অনলাইন ডেস্ক :পবিত্র নগরী জেরুজালেমের আল কুদস এলাকায় ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় এক মুসলিম শিশুকে গাড়িচাপা দিয়েছে ইসরাইলের পুলিশ। ১৫ বছর বয়সী ওই শিশুর নাম জাওয়াদ আব্বাসি। গাড়ি চাপা দেওয়ার পর তাকে আটক করা হয়। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়।

ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম প্রেস টিভি গত ৩০ মে এ খবর প্রকাশ করেছে।

রবিবার সন্ধ্যায় আল-আকসা মসজিদের দক্ষিণে সিলওয়ান জেলার একটি রাস্তায় শিশুর ওপর ওই বর্বর হামলা চালায় ইসরাইলি বাহিনী। ওই ফিলিস্তিনি কিশোর তার বাইসাইকেলে নিজ দেশের পতাকা উড়িয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল।
ফিলিস্তিনের শিহাব নিউজ এজেন্সি জানিয়েছে, রবিবার ইসরায়েলের দখলদার বাহিনী পবিত্র আল আকসা মসজিদের দক্ষিণে সিলভানের কাছাকাছি এলাকায় তাদের গাড়ি নিয়ে কিশোর জাওয়াদকে ধাওয়া করে। এরপর তার শরীরের ওপর গাড়ি তুলে দেয়। জাওয়াদ পায়ে আঘাত পেয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য