,

সাতক্ষীরায় কড়া বিধিনিষেধ, সীমান্তে কঠোর নজরদারি

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : ‘এখনই লকডাউন নয়’ সব দিন বিবেচনা করে আগামী ৩ জুন তারিখের মিটিংয়ে সাতক্ষীরায় লকডাউন হবে কি হবে না, সে সম্পর্কে জেলা পর্যায়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। তিনি জানান, করোনা সংক্রমণ রোধে সাতক্ষীরা জেলায় বেশকিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তার সভাপতিত্বে অনুষ্ঠিত করোনা বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান জেলা প্রশাসক।

এতে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, বিজিবি ৩৩ ব্যাটালিয়নের উপ-পরিচালকসহ কর্মকর্তারা।

সবার সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, সাতক্ষীরা সীমান্তের চোরাপথ দিয়ে অবৈধ লোকজনের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ জন্য সাতক্ষীরার সীমান্তবর্তী উপজেলা সাতক্ষীরা সদর, কলারোয়া, কালিগঞ্জ, দেবহাটা এবং শ্যামনগরের কৈখালি ইউনিয়ন সংলগ্ন সীমান্ত পাহারায় স্থানীয়ভাবে প্রতিরক্ষা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে থাকছেন উপজেলা চেয়ারম্যান, ইউএনও, বিজিবি প্রতিনিধি এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ।

তিনি বলেন, প্রতিরক্ষা কমিটি সীমান্তের চোরাচালানী, মানুষ পাচারকারী এবং অবৈধ যাতায়াতকারীদের চিহ্নিত করবে। একইসঙ্গে তাদের বাড়িঘর এবং চলাফেরার ওপর কড়া নজরদারি রাখা হবে।

এ প্রসঙ্গে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ বলেন, বিজিবি সদস্যরা কয়েক সপ্তাহ যাবত সাতক্ষীরা সীমান্ত দিয়ে লাগাতার টহল চালিয়ে যাচ্ছেন। অবৈধ লোকজনের যাতায়াত রোধে এই সপ্তাহ পালিত হচ্ছে।

তিনি বলেন, প্রথমদিকে কয়েকজন লোককে গ্রেপ্তার করা হলে বর্তমান সময়ে অবৈধ যাতায়াত দৃশ্যমান হচ্ছে না।

জেলা প্রশাসক বৈঠকে আরও বলেন, সাতক্ষীরা জেলা করোনা রেড এলার্টের আওতায় রয়েছে। এছাড়া সীমান্তে লোকজনের অবৈধ পারাপার রোধ করতে বিজিবি মাঠে রয়েছে।

তিনি জানান, ভোমরা বন্দর দিয়ে প্রতিদিন আসা ৩০০ পণ্যবাহী গাড়ির ৫ শতাধিক চালক ও হেলপার যাতে প্রকাশ্যে ঘুরে বেড়াতে না পারে সে ব্যাপারেও বাধানিষেধ জারি করা হয়েছে।

এদিকে করোনা সংক্রমণ রোধে প্রত্যেককে মাস্ক ব্যবহার করে স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দেয়া হয়েছে। এই নির্দেশ লঙ্ঘন করলে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ হাজার টাকা জরিমানা করতে পারবে।

বৈঠক সূত্র আরও জানিয়েছে, বর্তমান করোনা সংক্রমণের হার কতটা, তা নিশ্চিত করে আগামী ৩ জুন তারিখে সাতক্ষীরা জেলায় লকডাউনের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, সাতক্ষীরায় আজ (সোমবার) দুপুর পর্যন্ত ১৩৫ জন করোনা রোগী রয়েছেন। তাদের মধ্যে ৫৫ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। অপরদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজে করোনা রোগীর ধারণক্ষমতা না থাকায় সাতক্ষীরা সদর হাসপাতালে বেশ কয়েকজন রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য