,

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে রাস্তায় বসে ক্লাস করলেন শিক্ষার্থীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাস্তায় বসে প্রতীকী ক্লাস করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানালেন সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার (৩১ মে) সকালে নগরীর চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনের রাস্তায় বসে প্রতিবাদী এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

রাস্তায় দাঁড়িয়ে প্রতীকী ক্লাস নেন সিলেট লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি রাজন দাস। এসময় দেশের সমসমায়িক বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেন। তিনি স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিও জানান। প্রতীকী ক্লাসে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাথীরা অংশ নেন।

মদন মোহন কলেজের শিক্ষার্থী সাকিব রানার সঞ্চালনায় প্রতীকী ক্লাস পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী নাহিদ হাসান প্রান্তিক, রাজু শেখ, অসীম কুমার বৈষ্ণব, মোহাইমিনুল ইসলাম মাহিন, সুরাইয়া পারভিন আঁখি ও রাকিবুল হাসান।
এস্পময় শিক্ষার্থীরা বলেন, দেশে গার্মেন্টস, অফিস-আদালত সবকিছুই স্বাভাবিক নিয়মে চলছে। অফিসার-কর্মচারী সবাই স্বাস্থ্যবিধি মেনে অফিস করছে। তাহলে শিক্ষার্থীরা কেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারবে না। আমরা আজকে প্রতীকী ক্লাস করার মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে এই বার্তা দিলাম যে স্বাস্থ্যবিধি মেনেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের