শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তামিল অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে সাবেক মন্ত্রী আটক

news-image

অনলাইন ডেস্ক : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এআইএডিএমকে-র সাবেক মন্ত্রী এম মণিকন্দনের বিরুদ্ধে। এক তামিল অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে এম মণিকন্দনকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে দুই দিন আগে অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তামিল ফিল্ম জগতের এক অভিনেত্রী সাবেক মন্ত্রী এম মণিকন্দনের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ এনেছেন। পাশাপাশি জোর করে গর্ভপাত করানো, ইচ্ছাকৃতভাবে আঘাত করা ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন। অভিযোগপত্রে অভিনেত্রী জানিয়েছেন, দীর্ঘ পাঁচ বছর ধরে সম্পর্কে ছিলেন তারা।

অভিযোগপত্রে তিনি আরও উল্লেখ করেছেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন মণিকন্দন। এরপর তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জোর করে গর্ভপাতও করানো হয়। এভাবে পাঁচ বছরে তিনবার জোর করে গর্ভপাত করতে বাধ্য করেছিলেন সাবেক মন্ত্রী। তামিলনাড়ুর সাবেক মন্ত্রী তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিয়ের পর তাদের সন্তান পৃথিবীর আলো দেখবে।
অভিনেত্রীর অভিযোগ, এম মণিকন্দনের সহকারীরা তার পরিবারকে হেনস্থা করেছে। এমনকি তাকে দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছে। দেশ না ছাড়লে তার ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার হুমকিও দেওয়া হয়েছে। ভাড়া করা খুনির সাহায্যে অভিনেত্রীকে খুন করার হুমকিও দেন বলে অভিযোগ। যদিও তামিলনাড়ুর সাবেক মন্ত্রী গোটা বিষয়টিই অস্বীকার করেছেন। ওই তামিল অভিনেত্রীকে তিনি চেনেন না বলেই দাবি করেছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা