,

বিমান দুর্ঘটনায় স্ত্রীসহ প্রাণ হারালেন ‘টারজান’

news-image

অনলাইন ডেস্ক : বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন টারজান অভিনেতা জো লারাসহ মোট সাতজন। এর মধ্যে তার ডায়েট গুরু বলে পরিচিতি স্ত্রীও রয়েছেন।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ‍যুক্তরাষ্ট্রের ন্যাশভিল শহরের কাছের একটি লেকে বিমানটি ধসে পড়ে। প্রতিবেদনে বলা হয়েছে, ছোট এই ব্যবসায়িক বিমান স্থানীয় সময় শনিবার সকাল ১১টায় দুর্ঘটনার শিকার হয়।

রাদারফোর্ড কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ টিম জানিয়েছে, ন্যাশভিল শহর থেকে প্রায় ১২ মাইল দূরে পতিত হয় প্লেনটি। বিমানে সাতজন যাত্রী থাকার কথা নিশ্চিত করেছে ফেডারেল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।

রবিবার সন্ধ্যায় উদ্ধারকারী দল বলেছে, কেউই বেঁচে নেই বলে আমরা আশঙ্কা করছি। বিমানের কয়েক খণ্ড ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে।

মার্কিন টিভি সিরিজ টারজানে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন লারা। মার্শাল আর্টিস্ট হিসেবেও সুখ্যাতি ছিল তার। মাত্র ৫৮ বছর বয়সে মৃত্যু হল।

লারা ছেলেবেলায় ভলিবলে দারুণ দক্ষ ছিলেন। পরে ১৯ বছর বয়সের দিকে একটি মডেলিং এজেন্সি থেকে প্রস্তাব পান। সেই তার শুরু। তিনি নিজেও পাইলট ছিলেন। তরুণ বয়সে এই দক্ষতা অর্জন করেন নিবন্ধন পান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য