মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের পীরগাছায় প্রতিষ্ঠিত হচ্ছে দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয়

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগাছায় প্রস্তাবিত দেবী চৌধুরানী আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়েছে। এটি হবে দেশের প্রথম বিশেষায়িত আইন বিশ্ববিদ্যালয়। দক্ষ ও মেধাবী আইনজীবী গড়ার প্রত্যয়ে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হবে। রোববার বিকেলে রংপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এ কথা জানান দেবী চৌধুরাণী বিশ্ববিদ্যালয় ট্রাষ্টি বোর্ডের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, রংপুরে আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ইতো মধ্যে দেবী চৌধুরানী আইন বিশ্ববিদ্যালয় ট্রাষ্টি বোর্ড গঠন করা হয়েছে।

জেলার পীরগাছায় মহিয়সী নারী দেবী চৌধুরানীর স্মৃতি বিজড়িত স্থানে দেবী চৌধুরানী আইন বিশ্ববিদ্যালয় নামে একটি বিশেষায়িত আইন বিশ্ববিদ্যালয় (প্রস্তাবিত) স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ এখন পর্যন্ত আইন বিষয়ে বিষেশায়িত কোন একক বিশ্ববিদ্যালয় নেই। যদি দেবী চৌধুরানী আইন বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা সম্ভব হয়, এটি হবে দেশের ইতিহাসে প্রথম আইন বিশ্ববিদ্যালয়।

আলমগীর হোসেন আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের প্রান্তিক জনগোষ্ঠীসহ দেশের মানুষের জন্য একটি নতুন বিচার ব্যবস্থার স্বপ্ন দেখেছেন। তিনি (বঙ্গবন্ধু) বিশ্বাস করতেন অভিজ্ঞ ও যোগ্য আইনজীবীর মাধ্যমে একটি মেধা সম্পন্ন বিচার ব্যবস্থা গড়ে দোলা সম্ভব। সেই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখেই একটি বিশেষায়িত আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দেবী চৌধুরানী আইন বিশ্ববিদ্যালয় ট্রাষ্টি বোর্ড গঠন করা হয়েছে। দুই একর জমিতে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশের অভিজ্ঞ আইনজীবীদের নিয়ে নয় সদস্যের ট্রাষ্টি বোর্ড গঠন ও দলিল নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

দেবী চৌধুরানী আইন বিশ্ববিদ্যালয় একটি বিশ্বমানের আইন বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সহযোগিতা করবে আফ্রিকা-এশিয়া মেডিয়েশন এসোসিয়েশন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস)।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দেবী চৌধুরানী আইন বিশ্ববিদ্যালয় ট্রাষ্টি বোর্ড এর চেয়ারম্যান অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মোঃ রফিক হাসনাইন, সদস্য অ্যাডভোকেট আফরোজা শারমিন কনা ও পংকজ কুমার কুন্ড প্রমুখ।

এ জাতীয় আরও খবর

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান

জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কারণ খুঁজছে চসিক

বিদেশি ভাষা শিক্ষায় ল্যাংগুয়েজ ল্যাব স্থাপনের উদ্যোগ

ষড়যন্ত্র পেরিয়ে জনগণের ভোটে সংসদে এসেছি: সরোয়ার আলমগীর

তিস্তা-সোমেশ্বরীতে পানি বাড়ছে, রংপুরে বন্যার আশঙ্কা

শিক্ষামন্ত্রীকে কটাক্ষ হাসনাত আবদুল্লাহর

তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

এমসি কলেজ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

দুই বছরের চূড়ায় শেয়ারবাজার