মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা লিগের শুরুতে খেলবেন না মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : আজ থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল)। আবাহনী ও পারটেক্সের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ১২ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারই খেলছেন এই টুর্নামেন্টে। মোহামেডানের অধিনায়ক সাকিব। আবাহনীর ক্যাপ্টেন মুশফিকুর রহীম। প্রাইমে তামিম ইকবাল। এর মধ্যে নেই মাশরাফির নাম। প্রস্তুতির ঘাটতি থাকায় টুর্নামেন্টের শুরু থেকে তিনি খেলবেন না।

করোনার কারণে হঠাৎ করেই ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনের ঘোষণা দিয়েছে বিসিবি। এ কারণে সেভাবে প্রস্তুতি নেয়ার সুযোগ পাননি মাশরাফি।

তিনি বলেন, আগে নিয়মিত খেলার মধ্যে থাকতাম। বিরতিতে থাকলেও লিগ শুরুর অনেক আগে জানতে পারতাম, তখন প্রস্তুতি নিতাম। এখন তো সেই পরিস্থিতি নেই। বলা যায় অনেকটা হঠাৎ করেই জানতে পেরেছি, খেলা শুরু হচ্ছে। যা সময় পেয়েছি, প্রস্তুতির জন্য পর্যাপ্ত ছিল না। ব্যস্ততাও ছিল। প্রস্তুতি ছাড়া খেলার সিদ্ধান্ত নেয়া কঠিন।

অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, জৈব সুরক্ষা বলয়ও একটি কারণ। ২০ থেকে ২২ দিন হোটেলে সুরক্ষা বলয়ে থাকার মতো মানসিক অবস্থা আমার নেই। তাড়নাও কমেছে। লিগে ভালো করলে জাতীয় দলে সুযোগ থাকবে বা বিবেচনায় আসতে পারি, এমন হলেও চ্যালেঞ্জটা নেয়া যেত। পারফর্ম করার চেষ্টা করতাম। কিন্তু বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট নেয়ার পরও জায়গা পাইনি। প্রিমিয়ার লিগে খুব ভালো করলেও ওইভাবে কিছু হবে না, লাভ নেই।

টুর্নামেন্টের শেষের দিকে খেলার পরিকল্পনা আছে মাশরাফির। মাঝের এই সময়ে অনুশীলন করে নিজেকে প্রস্তুত করতে চান তিনি।

এ জাতীয় আরও খবর

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান

জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কারণ খুঁজছে চসিক

বিদেশি ভাষা শিক্ষায় ল্যাংগুয়েজ ল্যাব স্থাপনের উদ্যোগ

ষড়যন্ত্র পেরিয়ে জনগণের ভোটে সংসদে এসেছি: সরোয়ার আলমগীর

তিস্তা-সোমেশ্বরীতে পানি বাড়ছে, রংপুরে বন্যার আশঙ্কা

শিক্ষামন্ত্রীকে কটাক্ষ হাসনাত আবদুল্লাহর

তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

এমসি কলেজ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

দুই বছরের চূড়ায় শেয়ারবাজার