,

রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল বস্তাভর্তি টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাস্তার পাশে পড়ে ছিল পরিত্যাক্ত বস্তা। রোববার বিকেলে রাস্তা পরিষ্কারের সময় পরিচ্ছন্নতা কর্মীদের চোখে পড়লে বস্তা খুলেই তারা অবাক হন। পরিত্যাক্ত বস্তাটিতে তারা দেখতে পান অনেক টাকা।

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া বাজারে পাবনা বাস স্ট্যান্ডের পাশে আজ বস্তাটি পাওয়া যায়। বস্তার ভেতরে ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা ও ৫০ টাকা অনেক নোট পাওয়া যায়। এসব টাকা গুণে মোট ১৬ হাজার ৪২০ টাকা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বনপাড়া পৌর এলাকায় দীর্ঘদিন ধরে অজ্ঞাত পরিচয়ের এক পাগলি বস্তা নিয়ে ভিক্ষা করতেন। তিনি ওই বাজারের আশপাশে থাকতেন। গত তিনদিন ধরে ওই পাগলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন বলেন, ‘একজন পাগলি পৌরসভা ও এর আশপাশে থাকতো। ভিক্ষা করে চলতো। মানবিক কারণে আমরা কিছু বলিনি। ধারণা করা হচ্ছে টাকাগুলো ওই পাগলির। উপস্থিত লোকজনের সামনে টাকাগুলো গণণা করে পৌরসভায় সংরক্ষণ করা হয়েছে। ওই পাগলিকে পাওয়া গেলে টাকাগুলো ফেরত দেয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য