,

দক্ষিণ কোরিয়া গমনেচ্ছুদের সাতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে

news-image

অনলাইন ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় যারা কাজের জন্য যাবেন তাদের আগে বাংলাদেশে অবশ্যই সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এমন সিদ্ধান্ত দিয়েছে সরকার। আজ রবিবার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ পরিষদ সচিবের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে এক সভায় এ সিদ্ধান্ত হয়।

এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

সচিব জানান, তাদের বিমান ভাড়া কমানো এবং কোয়ারেন্টাইনের খরচ বাবদ ২৫ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত বহাল থাকবে।
তিনি বলেন, যারা বিদেশগামী কর্মী তাদের জন্য বিমান ভাড়ার বিষয়টি (কমানো) বিবাচনাধীন আছে, তাদের জন্য কিছু ডিসকাউন্ট করতে পারি কি না। আন্তর্জাতিক কিছু প্রাকটিস আছে তার ভিত্তিতে।

‌‘তাদের অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে। এ ভ্যাকসিন দেওয়ার জন্য মন্ত্রণালয় একটি তালিকা করবে। যখন ভ্যাকসিন আভেইলেবল হবে তখন বিদেশগামী কর্মী ও গমনেচ্ছুকদের ভ্যাকসিন দেওয়া হবে। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সচিব জানান, কোয়ারেন্টাইনের যে অবস্থা চলছে, আমরা চেষ্টা করছি যদি ভ্যাকসিনেশন হয় তাহলে কোয়ারেন্টিনের প্রয়োজনীয়তা কমবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত কোয়ারেন্টিনে থাকবে তাদের জন্য সরকার যে সুবিধা দিয়েছে এটিকে ওয়ার্কআউট করব, ২৫ হাজার করে দিয়ে যাচ্ছি, দেব। এটার একটি পদ্ধতি আমরা বের করছি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য