,

বাংলাদেশিদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ইতালিতে প্রবেশের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে দেশটি। এর ফলে এই তিন দেশ থেকে কেউ ইতালিতে প্রবেশ করতে পারবে না। তবে ইতালির নাগরিকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

ডয়চে ভেলের খবরে বলা হয়, কোভিডের ভারতীয় ধরণ মোকাবেলায় গত এপ্রিলের শেষে এসে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করে ইতালি। এটি কার্যকর ছিল রোববার পর্যন্ত। এরপর এদিনই আবারো এই নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এই দফায় মেয়াদ বাড়িয়ে তা এখন ২১ জুন পর্যন্ত করা হয়েছে। এক বিবৃতিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইতালির স্বাস্থমন্ত্রী রবার্তো স্পারেন্সার মুখপাত্র।

এর আগে গত বছরের জুলাইতে ঢাকা থেকে যাওয়া যাত্রীদের মধ্যে ‘উল্লেখযোগ্য সংখ্যকের’ করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল ইতালি কর্তৃপক্ষ। বাংলাদেশিদের জন্য দেশটিতে প্রবেশের নিষেধাজ্ঞা উঠে গত অক্টোবর মাসে। সূত্র: ডয়চে ভেলে

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য