,

চ্যাম্পিয়নস লিগ : শিরোপার স্বাদ পেল চেলসি

news-image

স্পোর্টস ডেস্ক : ফাইনালে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমের শিরোপার স্বাদ পেল চেলসি। এটি ব্লুজদের দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ শিরোপা। অন্যদিকে প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠলেও শিরোপা থেকে এক পা দূরত্বে থামলো সিটিজেনদের দৌড়।

এর আগে চ্যাম্পিয়ন্স লিগে কখনোই জালের দেখা পাননি। তবে কাই হাভার্টজ একেবারে মোক্ষম সময়ে বাজিমাত করলেন। পর্তুগালের পোর্তোর এস্তাদিও দো দ্রাগাওয়ে দলকে উপহার দিলেন সবচেয়ে বড় জয়ের উপলক্ষ।

খেলার ৪২তম মিনিটে গোলরক্ষক মঁদির বাড়ানো বল মাঝমাঠে পেয়ে সুযোগ বুঝে হাভার্টজের উদ্দেশে থ্রু পাস বাড়ান ম্যাসন মাউন্ট। এদিকে পোস্ট ছেড়ে বক্সের বাইরে বেরিয়ে যান এদেরসন, ওয়ান-অন-ওয়ানে দারুণ এক টোকায় তাকে ফাঁকি দিয়ে ফাঁকা জালে বল পাঠান হাভার্টজ। শেষ পর্যন্ত ওই গোলেই নির্ধারণ হয় শিরোপা।

গত মাসে যখন নিশ্চিত হয়েছিল চেলসি আর ম্যানচেস্টার সিটি ফাইনালে খেলছে, তারপর ঘরোয়া লিগে-কাপে দুবার মুখোমুখি হয়েছিল দুই দল। দুবারই চেলসি জিতেছে। ব্যতিক্রম হলো না আজও।

এর আগে ২০১২ সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার স্বাদ পায় রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের মালিকানাধীন চেলসি। এবার জার্মান কোচ টমাস টুখেলের ছোঁয়ায় বদলে গেছে আগের মৌসুমেও ধুঁকতে থাকা চেলসি। যার ফল এলো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার মাধ্যমে। আর কোচ হিসেবেও টমাস টুখেলের এটি প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এর আগে গত মৌসুমে পিএসজিকে ফাইনালে তুলেছিলেন এই জার্মান।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা