,

করোনায় রামেকে একদিনে সর্বোচ্চ মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আটজন করোনা পজিটিভ শনাক্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বাকি চারজন উপসর্গ নিয়ে মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিলেন।

রোববার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস। রাজশাহী মেডিকেলে করোনায় মৃত্যুর এ সংখ্যা সর্বোচ্চ।

তিনি জানান, মৃত ১২ জনের মধ্যে করোনা বিধ্বস্ত চাঁপাইনবাবগঞ্জ জেলারই সাতজন রয়েছেন। বাকি দুজন রাজশাহীর, দুজন নওগাঁ জেলার ও একজন নাটোর জেলার বাসিন্দা।

বর্তমানে রাজশাহী মেডিকেলে আক্রান্ত ২০৭ করোনা রোগী চিকিৎসাধীন। তিনি বলেন, রাজশাহী অঞ্চলে দ্রুত কঠোর লকডাউন আরোপ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণের কোনো পথ নেই।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য