,

১১ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার সৌদির

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনা সংক্রমণ রোধে ১১ দেশের ওপর জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি আরব। ঘোষণা অনুযায়ী, রোববার থেকে এসব দেশের ভ্রমণকারীরা দেশটিতে প্রবেশ করতে পারবেন। তবে সেখানে তাদের কোয়ারেন্টাইন নিয়ম মানতে হবে।

শনিবার সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা দেশগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, ইতালি, পর্তুগাল, যুক্তরাজ্য, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স ও জাপান। করোনাভাইরাস মহামারির কারণে এসব দেশকে ভ্রমণের লাল তালিকায় অন্তর্ভুক্ত করেছিল সৌদি আরব।

বার্তা সংস্থাটি জানিয়েছে, এসব দেশের নাগরিকদের এখন থেকে সৌদি আরবে প্রবেশে বাধা নেই। তবে সেখানে পৌঁছে সাত দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপর তাদের বাধ্যতামূলকভাবে পিসিআর টেস্ট করাতে হবে। টেস্টের ফলাফল নেগেটিভ হলেই পরের দিন বাইরে বেরোনোর অনুমতি দেয়া হবে।

তবে করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর সৌদি আরবের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রেখেছে সৌদি কর্তৃপক্ষ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য