,

তামিম ইকবালকে আইসিসির জরিমানা

news-image

স্পোর্টস ডেস্ক : আউটের সিদ্ধান্ত মানতে না পেরে যে ভঙ্গিতে অসন্তোষ প্রকাশ করেছেন, তাৎক্ষণিকভাবেই সেটি চোখে লেগেছিল অনেকের। খেলাশেষে ম্যাচ রেফারিও জানালেন- অমন আচরণ সঠিক ছিল না। অপরাধ স্বীকার করে নিয়েছেন তামিম ইকবালও। যে কারণে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা হয়েছে বাংলাদেশ অধিনায়কের। নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। তবে তিনি আউট ছিলেন না- এমন মতে এখনও অনড় তামিম।

ঘটনা তৃতীয় ওয়ানতে বাংলাদেশ ইনিংসের দশম ওভারে। দুশমান্ত চামিরার অফস্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে মিস করেন তামিম। বল উইকেটরক্ষকের গ্লাভসে জমা পরে। শ্রীলংকার উইকেটরক্ষক এবং বোলার চামিরা হালকা আবেদন করেন, তবে তাদের আবেদন জোড়ালো ছিল না। তামিমকে আউট দিয়ে দেন আম্পায়ার।

পরে অসন্তোষ প্রকাশ করে রিভিউ নেন তামিম। রিপ্লেতে দেখা যায় তামিমের ব্যাট লেগেছিল মাটিতে। ব্যাট বলে লেগেছিল কিনা সেটা ভালো করে বুঝা যাচ্ছিল না, আবার লাগেনি সেটাও ভালোভাবে বুঝা যাচ্ছিল না। থার্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত আর বদলাননি।

তামিম অসন্তোষ প্রকাশ করতে করতে মাঠ ছাড়েন। ম্যাচ শেষেও বলেছেন, ‘আমি শতভাগ নিশ্চিত আমার ব্যাটে বল লাগেনি।’ এভাবে অসন্তোষ প্রকাশে আপত্তি আইসিসির।

এটি আচরণবিধির ২.৩ অনুচ্ছেদ লঙ্ঘন। তামিম পরে দোষ স্বীকার করে নিয়েছেন বলে শুনানির প্রয়োজন পড়েনি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের