,

এক ঘণ্টার মধ্যে চারবার ভূমিকম্পে কাঁপলো সিলেট

news-image

নিজস্ব প্রতিবেদক : মাত্র এক ঘণ্টার মধ্যে চারবার ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে, ১০টা ৫১ মিনিটে, বেলা ১১টা ২৯ মিনিটে এবং ১১টা ৩৪ মিনিটে কেঁপে ওঠে সিলেট।

ঢাকা আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুমিনুল ইসলাম বলেন, ‘আমরা সিলেট স্টেশন থেকে ভূমিকম্পের বিষয়টি অবহিত হয়েছি। ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট। এখানে রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১।’

এদিকে এক ঘণ্টার মধ্যে চারবার কম্পনে অফিস-আদালতে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেককেই কর্মস্থল থেকে বের হয়ে খোলাস্থান ও সড়কে অবস্থান নেন।

এসব কম্পনের ফলে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা যীশু তালুকদার। এর আগে গত ২৮ এপ্রিল সকাল ৮টা ২২ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। যার উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য