,

গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্ত করবে জাতিসংঘ মানবাধিকার পরিষদ

news-image

গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র দল হামাসের মধ্যে ১১ দিনের সংঘাতে অপরাধের অভিযোগ তদন্ত করতে রাজি হয়েছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ। বৃহস্পতিবার রাতে ওই পরিষদে ভোটাভুটির মাধ্যমে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়। প্রস্তাবের পক্ষে ২৪ ভোট এবং বিপক্ষে ৯ ভোট পড়ে আর ভোটদানে বিরত থাকে ১৯টি দেশ।

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষ থেকে জাতিসংঘ মানবাধিকার পরিষদে প্রস্তাবটি তোলা হয়। প্রস্তাবটি পাস হওয়ার ফলে জাতিসংঘ মানবাধিকার পরিষদ এখন একটি কমিটির মাধ্যমে গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্ত করে দেখবে।

গত ১০ মে থেকে ইসরায়েল টানা ১২ দিন ধরে অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক অবস্থানগুলোতে ভয়াবহ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ৬৯ শিশুসহ অন্তত ২৬০ ফিলিস্তিনি নিহত হয় এবং আহত হয় আরও প্রায় দুই হাজার ফিলিস্তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য