মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের রোনালদোদের কোচ হলেন অ্যালেগ্রি

news-image

স্পোর্টস ডেস্ক : নতুন কোচের নাম ঘোষণা করতে খুব বেশি সময় নিলো না ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। আন্দ্রে পিরলোকে বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই মাসিমিলানো অ্যালেগ্রিকে ফেরানোর ঘোষণা দিলো তারা।

শুক্রবার জুভেন্টাসের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, দ্বিতীয় দফায় ক্রিশ্চিয়ানো রোনালদোদের কোচ হয়ে ফিরলেন ৫৩ বছর বয়সী অ্যালেগ্রি। তবে এবারের চুক্তি কয় বছরের সেটি জানায়নি জুভেন্টাস কর্তৃপক্ষ।

গত বছরের আগস্টে মাউরিসিও সারিকে বরখাস্ত করে ইতালিয়ান কিংবদন্তি ফুটবলার পিরলোকে কোচের দায়িত্ব দিয়েছিল জুভেন্টাস। কোচিং ক্যারিয়ারে যাত্রা শুরু করে খুব একটা সাফল্যের দেখা পাননি পিরলো। তাই আবার কোচ বদল করতে হলো তুরিনের ক্লাবটিকে।

এর আগে ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত জুভেন্টাসের কোচ ছিলেন অ্যালেগ্রি। তার অধীনে টানা পাঁচ বছর ইতালিয়ান সিরি ‘আ’ ও চারটি ইতালিয়ান সুপার কাপ শিরোপা জিতেছিল ক্লাবটি। এছাড়াও দুইবার রানার্সআপ হয়েছিল ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগে।

জুভেন্টাসের দায়িত্ব ছাড়ার পর অন্য কোনো ক্লাবের দায়িত্ব নেননি অ্যালেগ্রি। ফলে দুই মৌসুমে সারি ও পিরলোর হাত ঘুরে ফের অ্যালেগ্রির কাছেই এলো জুভদের দায়িত্ব। নতুন মৌসুমের শুরু থেকেই পুরোনো ক্লাবের ডাগআউটে ফিরবেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান

জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কারণ খুঁজছে চসিক

বিদেশি ভাষা শিক্ষায় ল্যাংগুয়েজ ল্যাব স্থাপনের উদ্যোগ

ষড়যন্ত্র পেরিয়ে জনগণের ভোটে সংসদে এসেছি: সরোয়ার আলমগীর

তিস্তা-সোমেশ্বরীতে পানি বাড়ছে, রংপুরে বন্যার আশঙ্কা

শিক্ষামন্ত্রীকে কটাক্ষ হাসনাত আবদুল্লাহর

তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর