,

আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে ধর্ষণ : আটক ৬

news-image

অনলাইন ডেস্ক : সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে সাভারের সিঅ্যান্ডবি বাইপাস সড়কের আশুলিয়া গরুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই তাদের আটক করা হয়।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভুক্তভোগী তরুণী তার বোনের বাড়ি মানিকগঞ্জ থেকে একটি বাসে করে নিজেদের বাড়ি নারায়ণগঞ্জে যাচ্ছিলেন। পথে সব যাত্রীকে আগেই নামিয়ে দেন বাসের চালক ও তার সহযোগী। এ সময় ওই তরুণীকে একা পেয়ে তারা বাসে করে নবীনগর নিয়ে যান। সেখানে তাকে দলবেঁধে ধর্ষণ করেন বাসের চালক, তার সহযোগীসহ ছয়জন। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে। বাসটিও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, ওই তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য