শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে আরো ১৩ জনের শরীরে ‘ভারতীয় ধরন’ শনাক্ত

news-image

নিউজ ডেস্ক : দেশে নতুন করে আরো ১৩ জনের শরীরে করোনাভাইরাসের ‘ভারতীয় ধরন’ পাওয়া গেছে। শুক্রবার রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন।

এদিকে করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটার (জিআইএসএআইডি) ওয়েবসাইটে বাংলাদেশে করোনার এ ধরন শনাক্তের খবর শুক্রবার প্রকাশিত হয়েছে।

জানা গেছে, ভারতীয় ভ্যারিয়েন্ট বি-১৬১৭ পাওয়া ১৩ জনের মধ্যে সাতজনই চাঁপাইনবাবগঞ্জ জেলার। এদের মধ্যে শুধুমাত্র ৫ জন সম্প্রতি ভারত ভ্রমণ করে দেশে ফিরেছেন। বাকি আটজন ভারতে না গিয়েও করোনাভাইরাসের ভারতীয় ধরনে আক্রান্ত হয়েছেন।

জিআইএসএআইডির তথ্য বলছে, চাঁপাইনবাবগঞ্জের ওই সাতজনের পাঁচজনই পুরুষ। পুরুষ পাঁচজনের মধ্যে সবচেয়ে কনিষ্ঠজনের বয়স ১৩ বছর। একজনের বয়স ৩০ বছর, আরেক জনের বয়স ২১ বছর। বাকি দুজন হলো ৫২ বছর বয়সী এবং ২৭ বছর বয়সী। বাকি দুজন নারী। নারী দুজনের বয়স একজনের ২৭ বছর, আরেকজনের ৩১ বছর। এই সাতজনের কেউই অবশ্য সম্প্রতি ভারত ভ্রমণ করেননি।

উল্লেখ্য, দেশে এ পর্যন্ত মোট ২০ জন ব্যক্তির শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৫১১ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৩৫৮ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত লাখ ৯৬ হাজার ৩৪৩ জনে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা