,

প্রতিপক্ষ আমাকে বড় খেলোয়াড় ভাবে, বললেন সিরিজসেরা মুশফিক

news-image

ক্রীড়া প্রতিবেদক : সিরিজ জয় নিশ্চিত ছিল এক ম্যাচ বাকি থাকতেই। কিন্তু শেষটায় এসে বড় হারের আক্ষেপে পুড়তে হলো। শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে খেলতে নেমে আজ (শুক্রবার) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯৭ রানের বড় ব্যবধানে হেরে গেছে তামিম ইকবালের দল।

তবু সিরিজ জয়ের ট্রফি হাতে তুলেছে বাংলাদেশই। আর পুরো সিরিজে দুর্দান্ত ব্যাটিং করার সঙ্গে উইকেটের পেছন সামলানো মুশফিকুর রহীম জিতেছেন সিরিজসেরার পুরস্কার।

সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন এই মুশফিক। প্রথম ম্যাচে দলের বিপদের মুহূর্তে ৮৪ আর পরের ম্যাচে ১২৫ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। শেষটায়ও হাল ধরতে চেয়েছিলেন। কিন্তু ২৮ রান করে আউট হয়ে যান।

তিন ম্যাচে সবমিলিয়ে মুশফিক করেছেন ২৩৭ রান। গড় ৭৯! রান সংগ্রহে এই সিরিজে দ্বিতীয় স্থানে থাকা কুশল পেরেরা তার থেকে অনেক পেছনে। ৩ ম্যাচে তিনি করেছেন ১৬৪ রান।

স্বাভাবিকভাবেই মুশফিকই ছিলেন সিরিজসেরা হওয়ার যোগ্য দাবিদার। সেরার ট্রফি হাতে নিয়ে তিনি বলেন, ‘১৫ বছরের বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর আপনাকে দেশের জন্য যত বেশি সম্ভব অবদান রাখতে হবে। আমি সেটাই প্রতি ম্যাচে চেষ্টা করছি।’

মুশফিক যোগ করেন, ‘শ্রীলঙ্কা সহজ প্রতিপক্ষ নয়। তারা কখনও হাল ছাড়ে না, লড়াই করে। আমি এটা পছন্দ করি (চাপ নিতে)। যখনই চাপ কিংবা প্রত্যাশার কথা আসে, আমি শান্ত থাকতে চেষ্টা করি। আমি জানি যে প্রতিপক্ষও আমাকে সম্ভবত বড় খেলোয়াড় ভাবে, এটা আমাকে প্রেরণা দেয়।’

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা