,

আসাদ চতুর্থবার সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত

news-image

অনলাইন ডেস্ক : চতুর্থ বারেরমতো সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাশার আল আসাদ। গত বুধবার অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ৯৫.১ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ খবার দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদসংস্থা রয়টার্স।

রয়টার্স জানিয়েছে, পশ্চিমা দেশগুলো এই নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেছে। আর বয়কট করেছে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দিবাহিনীও। দেশটির পার্লামেন্টের স্পিকার হাম্মৌদা সাব্বাগ গতকাল বৃহস্পতিবার ভোটের ফলাফল ঘোষণা করেছেন। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৭৮ শতাংশ। ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ ভোট দিয়েছেন।

এই জয়ে বাশার আল আসাদ আরও সাত বছর সিরিয়ার ক্ষমতায় থাকবেন। ফলে প্রায় ছয় দশক ধরে তার পরিবার দেশটি শাসন করার দিকে এগিয়ে যাচ্ছে। এর আগে আসাদের বাবা হাফিজ ২০০০ সালে মৃত্যুর আগ পর্যন্ত ৩০ বছর দেশটির শাসক ছিলেন।

ফলাফল ঘোষণার পর নিজের নির্বাচনি প্রচারণার ফেসবুক পেজে আসাদ লিখেছেন, সিরীয় নাগরিকদের জাতীয়তাবোধ ও উল্লেখযোগ্য অংশগ্রহণের জন্য ধন্যবাদ। সিরিয়ার শিশু ও তরুণদের জন্য আগামীকাল থেকে কাজ শুরু করি।

নির্বাচনে অপর দুই প্রার্থী ছিলেন সাবেক উপ-মন্ত্রিসভা মন্ত্রী আবদাল্লাহ সালৌম আবদাল্লাহ ও ছোট একটি বিরোধী দলের মাহমুদ আহমেদ মারেই। নির্বাচনে সালৌম পেয়েছেন ১.৫ শতাংশ এবং মারেই পেয়েছেন ৩.৩ শতাংশ ভোট।

ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নির্বাচনের আগে আসাদের সমালোচনা করেছে। তারা দাবি করেছে, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। আসাদবিরোধী তুরস্কও বলেছে, এই নির্বাচন অবৈধ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য