,

রাজধানীতে অস্ত্র ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুর থানার শ্যামলী এলাকা থেকে কালাম হাওলাদার (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-২। এসময় তার কাছ থেকে একটি দেশে তৈরি ওয়ান শ্যুটারগান ও ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৭ মে) রাতে র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানার শ্যামলী স্কয়ার শপিং এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কালাম হাওলাদারকে আটক করা হয়।

তিনি আরও জানান, কালাম এলাকার মাদক ব্যবসায়ীদের কোন্দলের জের ধরে নিজের মাদক ব্যবসার নিরাপত্তার স্বার্থে এ অস্ত্র ব্যবহার করতেন। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য