,

রাজধানীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর কদমতলীতে আরাফাত ইয়াছিন (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহত আরাফাত শনির আখড়া আয়েশা মোশারফ মার্কেটে একটি কাপড়ের দোকানে কাজ করতো।

বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সিনিয়র জুনিয়রকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৮ মে) সকাল ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আরাফাতের ভাই আব্দুল হাই সোহেল জানান, গত রোজার ঈদের আগে এলাকায় ক্রিকেট খেলা নিয়ে সিনিয়র জুনিয়র নিয়ে দ্বন্দ্ব হয়। সেই জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শনির আখড়া আরএস সুপার টাওয়ারের সামনে শুভ ও প্রিন্সসহ ১৫ থেকে ২০ জন আরাফাতকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবকের বুক, পিঠসহ শরীরের কয়েক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য