,

অস্ট্রেলিয়া যা পারেনি, ভারত তা করে দেখাচ্ছে: ইনজামাম

news-image

অনলাইন ডেস্ক : আগামী মাসেই আয়োজিত হতে চলেছে বহু প্রতীক্ষীত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রায় একই সময়ে শ্রীলঙ্কা সফরে যাবে ভারতের আরও একটি দল। এই ঘটনায় চমকে গেছেন সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান ইনজামাম উল হক। পাকিস্তানি এই কিংবদন্তি ভারতের এই দলের সঙ্গে স্বর্ণযুগের তুলনা টেনেছেন। এমনকি, এখনের ভারতকে কিছুটা এগিয়েই রেখেছেন তিনি।

ইনজামাম উল হকের মতে, একই সময়ে একই দেশের দুইটি দল আলাদা আলাদা সিরিজ খেলবে এমন নজির নেই। ১৯৯৫ থেকে ২০০৫ কিংবা ২০১০ পর্যন্ত যে অস্ট্রেলিয়া দল রাজত্ব করে গেছে, তারা চেষ্টা করেছিল অস্ট্রেলিয়া ‘এ’ এবং অস্ট্রেলিয়া ‘বি’ নামে দুটো দল খেলানোর কিন্তু অনুমতি পায়নি। কিন্তু ভারত সেই অনুমতি পেয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবেন ভারতের সেরা তারকারা। তবে শ্রীলঙ্কা সফরে যে দল যাচ্ছে, সেই দলও যথেষ্ট শক্তিশালী। শিখর ধাওয়ান, যুজবেন্দ্র চাহাল, হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমারের মতো তারকারা থাকবেন সেই দলে।

শ্রীলঙ্কায় সীমিত ওভারের সিরিজ খেলবে ভারত। কিন্তু সেখানে কোহলি, রোহিত, অশ্বিনরা নেই। তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবেন। শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের হেড কোচ নির্বাচনেও ছিল চমক। দায়িত্ব দেওয়া হয়েছে রাহুল দ্রাবিড়কে। কারণ সেই সময় ইংল্যান্ডে থাকবেন আরেক হেড কোচ রবি শাস্ত্রী।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা