,

ব্ল্যাক ফাঙ্গাস আতঙ্কের মধ্যেই ভারতে এবার নতুন ছত্রাকের হানা!

news-image

অনলাইন ডেস্ক : ভারতজুড়ে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আতঙ্কের মধ্যে ক্রমেই বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। সেই সঙ্গে উঠে আসছে সাদা বা হলুদ ছত্রাকের সংক্রমণের প্রসঙ্গও। কিন্তু এবার শোনা গেল আরও এক ধরনের ছত্রাকের সংক্রমণের কথা। অ্যাসপারজিলাস নামের ওই ছত্রাক থেকে অ্যাসপারজিলোসিস নামের সংক্রমণ হয়। এবার করোনা রোগীদের মধ্যে এই সংক্রমণও ধরা পড়ল।

কালো ছত্রাকের মতো এই ছত্রাকের সংক্রমণও সাধারণভাবে দেখা যাচ্ছে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীদের মধ্যে। বৃহস্পতিবার গুজরাটে এই ধরনের ৮টি সংক্রমণ ধরা পড়ার কথা জানা গেছে।

কতটা বিপজ্জনক এই সংক্রমণ? চিকিৎসকরা জানাচ্ছেন, কালো ছত্রাকের মতো প্রাণঘাতী না হলেও অবহেলা করলে এই সংক্রমণ থেকেও মৃত্যু হতে পারে।
বারোদার এক করোনা বিশেষজ্ঞ ডা. শীতল মিস্ত্রি জানিয়েছেন, “এই সংক্রমণ যারা কোভিড সংক্রমণ থেকে সেরে উঠেছেন কিংবা এখনও চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে নতুন এই ছত্রাকের সংক্রমণ। তবে অ্যাসপারজিলোসিস ব্ল্যাক ফাঙ্গাসের মতে প্রাণঘাতী নয়। কিন্তু এটার থেকেও মৃত্যু হতে পারে।”

এমনিতে অ্যাসপারজিলাস ছত্রাক খুব সাধারণ একটি ছত্রাক। কিন্তু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এই ছত্রাকই বিপজ্জনক হয়ে উঠতে পারে।

কেন এই ধরনের নানা রকম ছত্রাক সংক্রমণ দেখা যাচ্ছে করোনা রোগীদের মধ্যে? বিশেষজ্ঞরা করোনা চিকিৎসায় স্টেরয়েডের ব্যবহারকেই দায়ী করছেন। তাদের মতে স্টেরয়েডের অপরিমিত ব্যবহারই বিপদ ডেকে আনছে। বহু চিকিৎসকই করোনা চিকিৎসায় স্টেরয়েডকে ‘ম্যাজিক ওষুধ’ হিসেবে ব্যবহার করলেও বিশেষজ্ঞদের পরামর্শ, এটির প্রয়োগ ঠিকমতো চিন্তাভাবনা করেই করা উচিত। সূত্র:ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য