,

করোনার ছোবলে প্রাণ গেল আরও প্রায় সাড়ে ১১ হাজার মানুষের

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব থামছেই। এই ভাইরাসের বেপরোয়া ছোবলে প্রতিদিন হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে।

গত ২৪ ঘণ্টায়ও (বৃহস্পতিবার) সারাবিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও সাড়ে ১১ হাজার মানুষ। এ নিয়ে মোট প্রাণহানি সোয়া ৩৫ লাখের মতো।

টানা তৃতীয় দিনের মতো দু’হাজারের ওপর মৃত্যু দেখল ব্রাজিল। ২৪ ঘণ্টায় সাড়ে ৬৬ হাজার মানুষের দেহে শনাক্ত হয় ভাইরাসটি। লাতিন দেশটিতে মোট প্রাণহানি ৪ লাখ ৫৫ হাজারের কাছাকাছি।
যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবারও ৬২০ জনের মৃত্যু হয় করোনায়। সাড়ে ২৩ হাজার মানুষের শরীরে অস্তিত্ব পাওয়া যায় ভাইরাসটির। আর্জেন্টিনা ও কলম্বিয়ায় এখনও সাড়ে ৫শ’র মতো দৈনিক প্রাণহানি। লাতিন দেশগুলোয় বাড়ছে করোনার বিস্তারও।

গেল ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সাড়ে ৫ লাখ মানুষের শরীরে মিলল করোনাভাইরাস। মোট শনাক্ত ১৭ কোটি ছুঁইছুঁই।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য