,

রাবির সাবেক ভিসি সোবহানের ব্যাংক হিসাবের তথ্য তলব

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম আবদুস সোবহান ও তার স্ত্রী-সন্তানসহ পরিবারের পাঁচজনের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। ব্যাংকগুলোর এমডি বরাবর পাঠানো এক চিঠিতে তাদের লেনদেন, সঞ্চয়সহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে। হিসাব বন্ধ হয়ে থাকলে সে তথ্যও পাঠাতে হবে। সম্প্রতি এ চিঠি পাঠানো হয়।

উপাচার্য হিসেবে দায়িত্বপালনের শেষ কার্যদিবসে (গত ৬ মে) ১৪১ জনকে নিয়োগ দিয়ে আলোচনায় আসেন আবদুস সোবহান। অর্থের বিনিময়ে এসব নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এরই মধ্যে ওই নিয়োগ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন।

তবে আবদুস সোবহান সাংবাদিকদের কাছে দাবি করেন, মানবিক বিবেচনায় আইনের মধ্যে থেকেই ওই নিয়োগ দিয়েছেন তিনি। এর আগে নিয়ম অমান্য করে মেয়ে ও জামাতাসহ অনেককে নিয়োগ দেওয়ারও অভিয়োগ ওঠে তার বিরুদ্ধে।

সিআইসির চিঠিতে এম আবদুস সোবহানের স্ত্রী মনোয়ারা সোবহান, তার ছেলে মুশফিক সোবহান, মেয়ে সানজানা সোবহান ও জামাতা এটিএম সাহেদ পারভেজের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এসব ব্যক্তিদের একক বা যৌথ নামে অথবা তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে হিসাব থাকলে চিঠি পাওয়ার ৭ দিনের মধ্যে জানাতে হবে। কোনো মেয়াদি আমানত, সঞ্চয়ি হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, বৈদেশিক মুদ্রা হিসাব থাকলে সে তথ্যও জানাতে হবে। ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট সুবিধা কিংবা অন্য কোনো ইন্সট্রুমেন্টে বিনিয়োগ করলে তাও জানাতে বলা হয়েছে চিঠিতে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য