,

বিয়ে তো একবারই করব : ফারিয়া

news-image

বিনোদন ডেস্ক : বিয়েটা বারবার পিছিয়ে যাচ্ছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার। ২০২০ সালের ২১ মার্চ ব্যবসায়ী রনি রিয়াদ রশীদের সঙ্গে বাগদান হয় তার। সে বছরের নভেম্বরেই বিয়ের কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেটা আর হয়নি।

এ ব্যাপারে ফারিয়া বলেন, করোনা পরিস্থিতির কারণেই ঘোষণা অনুযায়ী বিয়েটা করা হচ্ছে না। বিয়ের বিষয়টি আমাদের দুই পরিবার দেখছে। তা ছাড়া এই পরিস্থিতিতে বিয়ে করলে তো অনুষ্ঠান করা যাবে না।

তিনি বলেন, বিয়ে তো একবারই করব, বারবার নয়। সুতরাং আয়োজন করে মনের মতো করেই করতে চাই। এখন ভালো সময়ের অপেক্ষায় আছি। জীবনে একবারই বিয়ে করব, সেটা বেশ ধুমধাম করে করব বলে দেরিতে আপত্তি নেই।

এদিকে আইন পেশায় প্রতিষ্ঠিত হতে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন তিনি। অক্টোবর মাসে এলএলবি শেষ হলে ডিসেম্বরে যুক্তরাজ্যে বার অ্যাট ল কোর্সে ভর্তির জন্য আবেদন করবেন। সুযোগ এলে চলে যাবেন পড়তে। অন্যদিকে তার হবু বর রনি রিয়াদ রশীদ নিজের ব্যবসা দাঁড় করাতে ব্যস্ত দিন পার করছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য