,

গাজায় ধসে যাওয়া বাড়িঘর সংস্কারে সহায়তা দিচ্ছে কাতার

news-image

অনলাইন ডেস্ক : ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজায় ধসে যাওয়া বাড়িঘর সংস্কারের কাজে ৫০০ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল-জাজিরা।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শায়খ মোহাম্মদ বিন আবদুল্লাহমান আল থানি বুধবার এক টুইটে বলেন, ‘আমরা গাজার সংস্কার কাজের সহায়তায় ৫০০ মিলিয়ন ডলার দিচ্ছি। ফিলিস্তিনি ভাইদের সাহায্যের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব।’

ফিলিস্তিন ও ইসরায়েলের ১১ দিনের যুদ্ধে প্রায় ২৫০ জনের বেশি লোক প্রাণ হারিয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজায়। যুদ্ধবিরতির পর ইসরায়েল ও হামাস উভয়ে নিজেদের জয় হয়েছে বলে দাবি করেছে।
সাময়িক যুদ্ধবিরতি উদযাপন করেছে দক্ষিণ ইসরায়েলের বাসিন্দারাও। তবে আরেকটি যুদ্ধ সময়ের ব্যাপার বলে মনে করছেন অনেকে।

ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি হিসাব করলে ফিলিস্তিনিদের ক্ষয়ক্ষতি কয়েকগুণ বেশি হলেও ইসরায়েলি বাহিনীকে যুদ্ধবিরতিতে বাধ্য করা হামাসের জন্য বিজয়ের সামিল বলে মনে করছেন বিশ্লেষকেরা।

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, যুদ্ধের সময় হামাসের নিয়ন্ত্রণাধীন গাজায় প্রায় এক লাখের বেশি লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছিল। ওই জায়গায় প্রায় আট লাখ লোকের পানির সংকট রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য