,

এক উইকেটে দুই রেকর্ড গড়বেন সাকিব!

news-image

অনলাইন ডেস্ক : একদিনের আন্তর্জাতিক ম্যাচে (ওয়ানডেতে) ২৬৯টি করে উইকেট নিয়েছেন মাশরাফি বিন মতুর্জা ও সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে দুই উইকেট নিয়ে মাশরাফির সঙ্গে এই রেকর্ডে ভাগ বসিয়েছেন সাকিব।

আর মাত্র ১ উইকেট নিলেই একসঙ্গে দু’টি নতুন রেকর্ডের মালিক হবেন সাকিব। এরমধ্যে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক হতে ১ উইকেট প্রয়োজন সাকিবের।

লঙ্কানদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেই মাশরাফিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে বিশ্বসেরা অলরাউন্ডারের সামনে। মাশরাফি তার ওয়ানডে ক্যারিয়ারে ২১১টি ম্যাচ খেলেছেন। আর সাকিবের নামের পাশে আছে ২১৮টি ম্যাচ।
অন্যদিকে সিরিজের শেষ ম্যাচের ভেন্যু মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আর মাত্র ১টি উইকেট পেলে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে ছাড়িয়ে যাবেন সাকিব। পাকিস্তানের সাবেক অধিনায়ক শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৭৭ ম্যাচ খেলে ১২২ উইকেট নিয়েছেন। আর সাকিব মিরপুরে ৮৪ ম্যাচে নিয়েছেন তার সমান উইকেট।

আগামীকাল শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে। এই ম্যাচেই দুই কিংবদন্তিকে ছাড়িয়ে যেতে পারবেন সাকিব।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা