,

চাঁপাইনবাবগঞ্জ থেকে ১ টাকা ৩০ পয়সায় প্রতি কেজি আম আসবে ঢাকায়

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আম পরিবহনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ চালু করা হয়েছে। বিশেষ এই ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় প্রতি কেজি আম পরিবহনের ব্যয় হবে মাত্র এক টাকা ৩০ পয়সা। এ ছাড়া, সবজি জাতীয় পণ্যও পরিবহন করা যাবে।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ম্যাংগো স্পেশাল ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি যুক্ত হন।

এদিকে এই ট্রেনের উদ্বোধন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনকে নতুন সাজে সাজানো হয়।
করোনা পরিস্থিতিতে আমের জেলা চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলের আম পরিবহনের জন্য বিশেষ এই ট্রেনটি চালুর ঘোষণা দেয় সরকার। আম ব্যবসায়ীদের কথা বিবেচনা করে বিশেষ এই ট্রেনের চাঁপাইনাবগঞ্জ থেকে কেজি প্রতি আম পরিবহনের জন্য ভাড়া নির্ধরণ করা হয়েছে ১ টাকা ৩০ পয়সা। ট্রেনটি বিকাল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে গেছে। ট্রেনটিতে মোট ৫টি ওয়াগন নিয়ে আম, শাক-সবজিসহ যে কোন ধরনের পার্সেল মালামাল এতে বহন করা যাবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য