,

শ্বশুরবাড়ি বেড়াতে এসে শিশুকে ধর্ষণচেষ্টা, জামাতা গ্রেফতার

news-image

অনলাইন ডেস্ক : বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামে শ্বশুরবাড়ি বেড়াতে এসে ৯ বছর বয়সের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম আব্দুল বারেক খান।

বুধবার মধ্যরাতে পুলিশ তাকে গ্রেফতার করে। বারেকের নামে শিশুটির বাবা শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দিন জানায়, রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের বেলাই ব্রিজ এলাকার আইনউদ্দীন খানের ছেলে আব্দুল বারেক খান একই উপজেলার শ্রীফলতলা গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। সেখানে বারেক ওই এলাকার এক ব্যক্তির ৯ বছরের মেয়েকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ওই শিশু বিষয়টি পরিবারের সদস্যদের জানালে বুধবার সন্ধ্যায় ধর্ষণের চেষ্টাকারী বারেকের নামে থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়। পরে বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে। বৃহস্পতিবার সকালে আব্দুল বারেক খানকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য