,

লঞ্চ চলাচল শুরু

news-image

নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় ইয়াসের কারণে দুদিন বন্ধ থাকার পর দেশের অভ্যন্তরীণ রুটে দুই ইঞ্জিনের দূরপাল্লার লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে সরকার।

আরও জানা গেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এক ইঞ্জিনের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

ঘূর্ণিঝড়টি উপকূল থেকে ভারতের দিকে চলে যাওয়ায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ অনুমতি আসে।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান।

তিনি বলেন, দুই ইঞ্জিনবিশিষ্ট দূরপাল্লার লঞ্চ সতর্কতার সঙ্গে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এক ইঞ্জিনের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

করোনা পরিস্থিতিতে সাত সপ্তাহ যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকার পর গত সোমবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে আবার চলাচল শুরু হয়েছিল। এর একদিনের মাথায় মঙ্গলবার বিকেলে ইয়াসের কারণে আবার বন্ধ হয়ে যায়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য