শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় নৌকাডুবি, নিখোঁজ শতাধিক যাত্রী

news-image

নাইজেরিয়ার নৌকাডুবির ঘটনায় শতাধিক যাত্রী নিখোঁজ অবস্থায় রয়েছেন। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ডুবে যাওয়া ওই নৌকাটির অন্তত ১৪০ জন যাত্রীর কোনো খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

দেশটির এনগাস্কি জেলার প্রধান সরকারি কর্মকর্তা আব্দুল্লাহি বুহারি ওয়ারা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানান, বুধবার নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ নাইজার থেকে যাত্রীবাহী ওই নৌকাটি দেশের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ কেব্বির দিকে রওনা হয়েছিল। নৌকাটিতে ১৬০ জনের মতো যাত্রী ছিল বলে জানিয়েছেন বুহারি।

আল জাজিরাকে তিনি বলেন, ‘নৌকাটি ধারণক্ষমতার দ্বিগুনেরও বেশি যাত্রী নিয়ে রওনা হয়েছিল। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, নৌকাটির যাত্রী ধারণক্ষমতা ছিল ৮০ জনের মতো।’

‘এমনিতেই যাত্রীর সংখ্যা ছিল দ্বিগুন, তার ওপর ওই যাত্রীদের সঙ্গে থাকা জিনিসপত্রের কারণে ওজন বাড়ায় এমনিতেই ঝুঁকি বেড়ে গিয়েছিল। আমাদের উদ্ধারকারী দল ইতোমধ্যে কাজে নেমে গেছে, ২২ জন জীবিত ও একজনকে মৃত যাত্রীকে উদ্ধারও করেছে।’

‘কিন্তু নৌকাটির অধিকাংশ যাত্রীর কোনো খোঁজ এখনও মেলেনি। উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, অন্তত ১৪০ জন যাত্রী এখনও নিখোঁজ আছেন।’

অতিরিক্ত যাত্রী বহন ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে অবহেলার কারণে নাইজেরিয়ায় নৌকাডুবি প্রায় নিয়মিত একটি দুর্ঘটনা। বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ঘটনা আরও বেড়ে যায় দেশটিতে।

চলতি মাসের প্রথম দিকে নাইজেরিয়ার কেন্দ্রীয় নাইজার প্রদেশে একটি নৌকা ডুবে গিয়েছিল। ওই দুর্ঘটনায় সলিল সমাধি হয়েছিল ৩০ জন যাত্রীর।

পরে সরকারি তদন্তে জানা গেছে, মাঝ নদীতে হঠাৎ নৌকাটির তলদেশ ফেঁসে যাওয়ায় ডুবে গিয়েছিল ওই নৌকা। নৌকাটি ডুবে যাওয়ার সময় সেখানে ছিলেন প্রায় ১০০ যাত্রী।

সূত্র: আল জাজিরা

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা