,

দেশের সাড়ে ৮ হাজার ডাকঘর ডিজিটালে রূপান্তর হয়েছে

news-image

নতুন ডাক ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রায় সাড়ে ৮ হাজার ডাকঘর ডিজিটালে রূপান্তর হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ভবনটি উদ্বোধন করেন তিনি।

শেখ হাসিনা বলেন, আগে আমরা পুরো বাংলাদেশে প্রায় পাঁচ হাজারের মতো ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করেছিলাম। সেইসঙ্গে ডাকঘরগুলোকে যাতে ডিজিটাল করা যায় তার জন্য কাজ শুরু করেছিলাম।

তিনি বলেন, ডাকঘর যেখানে আছে, সেখানেই যেন কুলিং সিস্টেম থাকে। প্রত্যেকটি উপজেলা, ইউনিয়ন পর্যন্ত যেন এই সেবাটা থাকে।

প্রধানমন্ত্রী বলেন, (ডাক বিভাগের) আধুনিক সুন্দর ভবন হয়ে গেছে। খুবই চমৎকার ডিজাইন। তবে ওর সঙ্গে দুই একটা চিঠি যাচ্ছে এ রকম কিছু থাকলে আরও ভালো লাগত।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে ৩৮টি মডেল ডাকঘর নির্মাণের কাজ হাতে নিয়েছি। কিন্তু আমি চাইব সারা দেশে এটা করে দিতে।

সরকার প্রধান বলেন, ঘরে বসে অনেকে কাজ করে পয়সা উপার্জন করতে পারবে। সেই সঙ্গে কর্মসংস্থান হবে, মানুষ সেবাটাও পাবে। আমাদের সেই ব্যবস্থাটাও করতে হবে।

তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে আমরা চুক্তি করছি ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের আওতায়। দ্বিপাক্ষিক চুক্তি হচ্ছে।

শেখ হাসিনা বলেন, যেহেতু অনলাইন ক্রয়-বিক্রয় জনপ্রিয়তা লাভ করেছে, কাজেই ডাকঘর পিছিয়ে থাকলে চলবে না। ডাক বিভাগকে আরও ব্যবস্থা নিতে হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য