,

গ্রেপ্তারের পর পদত্যাগ মালির প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালিতে সামরিক বাহিনীর হাতে গ্রেপ্তারের দুই দিন পর দেশটির প্রেসিডেন্ট বাহ নদা ও প্রধানমন্ত্রী মক্টর উয়ান পদত্যাগ করেছেন। বুধবার তারা পদত্যাগ করেন বলে জানিয়েছেন দেশটির জান্তা সরকারের এক উপদেষ্টা।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, মালিতে গত বছরের আগস্টে এক সামরিক অভ্যুত্থানের পর বেসামরিক শাসনব্যবস্থা ফিরিয়ে আনতে কাজ করছিলেন প্রেসিডেন্ট এনদাও ও প্রধানমন্ত্রী উয়ানে। এক বছরের কম সময়ের মধ্যে আবার সামরিক অভ্যুত্থান ঘটল পশ্চিম আফ্রিকার দেশটিতে।

জান্তাপ্রধান আসিমি গোইতার বিশেষ উপদেষ্টা বাবা সিসে বলেন, সামরিক ঘাঁটিতে আটক থাকা প্রেসিডেন্ট এনদাও ও প্রধানমন্ত্রী উয়ানে পদত্যাগ করেছেন। সে সময় মধ্যস্থতাকারীরা উপস্থিত ছিলেন।

মধ্যস্থতাকারী হিসেবে থাকা পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক জোট ইকোওয়াস, আফ্রিকান ইউনিয়ন এবং জাতিসংঘ মিশন মিনুসমার প্রতিনিধিদল সাংবাদিকদের বলেন, তারা মালি পৌঁছানোর আগেই এ পদত্যাগের ঘটনা ঘটেছে।

প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে আটকের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক নিন্দা ও নিষেধাজ্ঞার মুখে পড়ে মালি। সিসে বলেন, গ্রেপ্তার দুজনকে মুক্তি দেওয়া এবং নতুন সরকার গঠনের বিষয়ে সমঝোতা চলছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাঁদের গ্রেপ্তার করে সেনাবাহিনী।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের