বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ভিয়ারিয়াল

news-image

স্পোর্টস ডেস্ক : নির্ধারিত ও অতিরিক্ত সময়ে সমতার পর রোমাঞ্চকর টাইব্রেকারে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইতিহাস গড়ল ভিয়ারিয়াল। ইউরোপা লিগ জয়ের মধ্যদিয়ে স্পেনের ক্লাবটি নিজেদের ৯৮ বছরের ক্লাব ইতিহাসে এই প্রথম কোনো বড় শিরোপা জিতল।

প্রথম পাঁচটি শটের প্রত্যেকটিতে গোল করল দুই দল। এরপর সাডেন ডেথেও গোল হতে থাকল। গোল মিসের বালাই নেই। শেষ অবধি ১১তম শটে হলো নিষ্পত্তি। গোল করতে ব্যর্থ হলেন ডেভিড ডি গেয়া। রোমাঞ্চজাগানো টাইব্রেকারে (১১-১০) ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে বুধবার ইউরোপা লিগের শিরোপা জিতেছে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল।

ইতিহাস-ঐতিহ্য, শক্তি-সামর্থ্য-সব দিক থেকেই ম্যানইউর চেয়ে পিছিয়ে ছিল ভিয়ারিয়াল। ওই দলই গড়ল দারুণ এক ইতিহাস। ৯৮ বছরের ক্লাব ইতিহাসে দলটি জিতল প্রথম কোন বড় শিরোপা।

২৯ মিনিটে এগিয়ে যায় ভিয়ারিয়াল। গোলটি করেন জেরার্ড মরেনো। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে এডিনসন কাভানির গোলে ম্যাচে সমতা আনে ম্যানইউ (১-১)। এরপর ১২০ মিনিটের খেলায় আর কোনো গোল হয়নি।

ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ১১টি শটেই গোল করে ভিয়ারিয়াল। ম্যানইউ করে ১০টি। ১১তম শট নিতে গিয়ে মিস করেন ম্যানইউর গোলরক্ষক ডে গেয়া। তার নেয়া শট বা দিকে ঝাপিয়ে রক্ষা করেন ভিয়ারিয়ালের গোলরক্ষক রুলি। শিরোপা উল্লাসে মাতে ভিয়ারিয়ালের ফুটবলাররা।

 

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান