,

ঘূর্ণিঝড় থেকে বাঁচতে লোকালয়ে হরিণ, কুকুরের কামড়ে মৃত্যু

news-image

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমায় জোয়ারের পানি থেকে লোকালয়ে আসছে সুন্দরবনের হরিণ।

বুধবার সন্ধ্যার দিকে বরগুনার পাথরঘাটার হরিণঘাটা বনাঞ্চল থেকে সাঁতার কেটে একটি হরিণ পশ্চিম চরলাঠিমারা গ্রামে প্রবেশ করে। তবে কুকুরের কামড়ে পরে ওই হরিণের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হরিণঘাটা বিট কর্মকর্তা গোলাম কাওসার জানান, বুধবার সন্ধ্যায় বরগুনার পাথরঘাটার হরিণঘাটা বনাঞ্চল থেকে সাঁতার কেটে একটি হরিণ পশ্চিম চরলাঠিমারা গ্রামে প্রবেশ করে। স্থানীয়রা সেখান থেকে হরিণটি উদ্ধার করার আগেই সেখানে অবস্থান করা দুটি কুকুরের থাবায় হরিণটি জখম হয়।

পরে হরিণটি উদ্ধার করে পাথরঘাটা উপজেলা পশু সম্প্রসারণ অধিদপ্তর হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়।

পাথরঘাটা উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. অরবিন্দ দাস জানান, হরিণটি শরীরের বিভিন্ন স্থানে কামড়ের চিহ্ন রয়েছে। গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় হরিণটি মারা গেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য