,

রিয়াল-বার্সা-জুভেন্টাসের বিরুদ্ধে উয়েফার আইনি ব্যবস্থা শুরু

news-image

স্পোর্টস ডেস্ক : সুপার লিগের সঙ্গে যুক্ত থাকায় চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ দেওয়া হতে পারে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাসকে। উয়েফার নিয়ম ভেঙে দলগুলো এই শাস্তি পেতে যাচ্ছে বলে মঙ্গলবার উয়েফার তরফে বলা হয়েছে।

এক বিবৃতিতে উয়েফা জানায়, ‘তথাকথিত সুপার লিগ নিয়ে উয়েফার এথিকস ও ডিসিপ্লিনারি পরিদর্শকদের তদন্ত শেষে সংস্থাটির নীতিমালার সম্ভাব্য লঙ্ঘনের বিষয়টি মাথায় রেখে রিয়াল মাদ্রিদ, ইউভেন্তুস ও বার্সেলোনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

উয়েফা প্রধান আলেকসান্দার সেফেরিন বলেন, ‘ওরা যদি বলে সুপার লিগ খেলবে তা হলে ওরা অবশ্যই চ্যাম্পিয়নস লিগ খেলবে না।

এর আগে ১২টি দল মিলে সুপার লিগ তৈরিতে এগোলেও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো আগেই সরে দাঁড়িয়েছিল। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, চেলসি, লিভারপুল, আর্সেনাল ও টটেনহ্যাম ছিল সেই তালিকায়। পরবর্তীতে অ্যাতলেটিকো মাদ্রিদ, এসি মিলান, ইন্টার মিলানও সরে যায়। ফলে পড়ে রয়েছে ৩টি ক্লাব।

যদিও কবে শাস্তি ঘোষণা করা হবে তা জানায়নি উয়েফা। ২৬ অগস্ট চ্যাম্পিয়নস লিগে কোন গ্রুপে কোন দল খেলবে তা বেছে নেওয়া হবে। ১৪ সেপ্টেম্বর থেকে শুরু প্রতিযোগিতা। তার আগে এই ৩ ক্লাব না খেললে পরিবর্তে কারা খেলবে সেই বিষয়েও সিদ্ধান্ত নেবে উয়েফা।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের