,

ফিলিস্তিনকে ওষুধ ও চিকিৎসা সামগ্রী হস্তান্তর বিএনপির

news-image

নিজস্ব প্রতিবেদক : ইসরায়েলি হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনিদের জন্য ওষুধপত্র ও চিকিৎসা সামগ্রী দিয়েছে বিএনপি। আজ বুধবার বারিধারার দূতাবাসে গিয়ে রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদানের কাছে তা হস্তান্তর করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হস্তান্তর অনুষ্ঠানে দলের চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমরা এসেছিলাম প্যালেস্টাইনের জনগণের ওপরে যে অন্যায় আক্রমণ করা হয়েছে এবং শিশু নারীসহ প্রায় দুইশোর উপরে মানুষকে হত্যা করা হয়েছে, অসংখ্য মানুষকে আহত করা হয়েছে। তাদের অনেক বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে, স্কুল-হাসপাতাল ধবংস হয়ে গেছে। আমরা এই বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছি প্রথম থেকেই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা প্যালেস্টাইনের প্রেসিডেন্ট আবু আব্বাসকে চিঠি দিয়েছিলাম এবং ফিলিস্তিনিদের সাথে আমাদের একাত্মতা ঘোষণা করেছি। আজকে আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজকে কিছু ওষধপত্র ও চিকিৎসার কিছু সরঞ্জাম নিয়ে এসেছি যা সামান্য হলেও তাদের যে সংগ্রাম, সেই সংগ্রামে তাদের সাহায্য করবে।’

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি যে, প্যালেস্টাইনের এই সংগ্রাম ও যুদ্ধের সময়ে তারা একটি ন্যায়সঙ্গত লড়াই করছে তাদের নিজস্ব ভুমির জন্যে। সেই সময়ে দুঃখজনকভাবে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্টের ওপর থেকে যে “ইসরায়েল” শব্দ তুলে নেয়াতে আমরা অত্যন্ত দুঃখবোধ করেছি, আমরা ক্ষোভ প্রকাশ করেছি। তাদের এই যুদ্ধের সময়ে সংগ্রামের সময়ে যখন গোটা পৃথিবী দাঁড়াচ্ছে সেই সময়ে এটা খুব একটা ভালো কাজ হয়নি বলে আমরা মনে করি।’

ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদান এই সহযোগিতা ধন্যবাদ জ্ঞাপন করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তিনি তার আশু আরোগ্য কামনা করেছেন।

রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের ফিলিস্তিনি জনগণ আপনাদের এই সহযোগিতার কথা কখনো ভুলবে না। আমরা বাংলাদেশের জনগণের শুভ কামনা করি। একই সঙ্গে আমরা বাংলাদেশের স্থিতিশীলতা, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করছি।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের