,

ভারতে ফের একদিনে ৪ হাজারের বেশি মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতে সংক্রমণ ফের দুই লাখ ছাড়িয়ে গেছে। একদিনের ব্যবধানে মৃত্যুও ছাড়িয়েছে চার হাজারের গণ্ডি।

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১৫৭ জনের। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ১১ হাজার ৩৮৮ জন।

ভারতে গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৮ হাজার ৯২১ জন। এ নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২ কোটি ৭১ লাখ ৫৭ হাজার ৭৯৫ জনে।

এর আগে প্রায় ৪০ দিন পর মঙ্গলবার ভারতের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নেমেছিল ২ লাখের নিচে। দৈনিক মৃত্যুও নেমেছিল সাড়ে ৩ হাজারে ঘরে।

আনন্দবাজার জানায়, ভারতে ১৫ এপ্রিল প্রথমবার করোনার দৈনিক সংক্রমণ দুই লাখের গণ্ডি স্পর্শ করে। এরপর বাড়তে বাড়তে ৪ লাখ ছাড়িয়ে যায় দৈনিক আক্রান্ত। এমনকি দৈনিক সর্বোচ্চ আক্রান্তের বিশ্ব রেকর্ড গড়ে ভারত।

সংক্রমণের ভয়াবহতায় ভেঙে পড়ে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটির চিকিৎসা ব্যবস্থা। দেশটিতে করোনার সংক্রমণের ব্যাপকতার জন্য কুম্ভ মেলার মতো ধর্মীয় গণজমায়েত এবং নির্বাচনী প্রচারণাকে দায়ী করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য