,

কবে বিচ্ছেদ? মাহির কথার উল্টো বলছেন স্বামী

news-image

বিনোদন প্রতিবেদক : একাধিক চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। এর মাঝেই জানালেন, স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। সম্প্রতি এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী।

এদিকে শোবিজ পাড়ায় প্রায় বছর দুই আগে থেকেই সংসার ভাঙার গুঞ্জন উঠলেও বিষয়টি নিয়ে চুপ ছিলেন মাহি। তবে সম্প্রতি বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসলে বিভিন্ন গণমাধ্যমের কাছে মাহি জানিয়েছেন, দুই বছর আগে তাদের বিচ্ছেদ হয়েছে। বিষয়টি দুই পরিবারের লোকজন ছাড়া আর কেউই জানত না। কিন্তু তার স্বামী অপু জানান, দুই বছর নয়, মাত্র দুই দিন আগে তাদের বিচ্ছেদ হয়েছে।

দৈনিক আমাদের সময় অনলাইনকে অপু বলেন, ‘বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি মাহি বলেছে, দুই বছর আগে আমাদের বিচ্ছেদ হয়েছে। বিষয়টি নিয়ে গতকালও মাহির সঙ্গে কথা হয়েছে। এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। দুই দিন আগে আমাদের বিচ্ছেদ হয়েছে। বিষয়টি এখনো আইনি প্রক্রিয়ায় আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা এখন আর স্বামী-স্ত্রী নই এটা ঠিক, তবে আমরা দু’জন ভালো বন্ধু। আর ব্যক্তিজীবনের বিষয়গুলো মিডিয়াতে না আনাই ভালো।’ দু’জনের মান-অভিমান আর মতের অমিল থেকেই বিচ্ছেদের পথ বেঁছে নিয়েছেন তারা।

দুই বছর না দু’দিন আগে; বিষয়টির সত্যতা জানতে একাধিকবার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ফোন দেওয়া হলে তাকে পাওয়া যায়নি।

লকডাউনের আগেই ‘আনন্দ অশ্রু’ ও ‘আশীর্বাদ’ ছবির কাজ করেছেন মাহি। অংশ নিয়েছেন ‘বুবুজান’, ‘নরসুন্দরী’, ‘যাও পাখি বলো তারে’, ‘আবির্ভাব’, ‘গ্যাংস্টার’ ছবির কাজেও।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য