,

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ১২ জুন পর্যন্ত বাড়লো

news-image

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বুধবার দুপুর ১২টায় এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এরপর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি নেওেয়া হয়েছে। আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ক্লাস নিতে পারবো।’

২০২০ সালের মার্চের দ্বিতীয় সপ্তাহের শুরুতে দেশে করোনাভাইরাস ধরা পড়ে। ৮ মার্চ সংক্রমণ বাড়তে থাকায় দেশে লকডাউন শুরু হয় ২৬ মার্চ থেকে। ফলে বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সাধারণ ছুটি ঘোষণার পর থেকে ধাপে ধাপে স্কুল-কলেজ-ইউনিভার্সিটির ছুটি বেড়েছে। এ বছরও ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়। তবে, করোনা পরিস্থিতি চলমান স্বত্ত্বেও স্কুল-কলেজ খুলতে চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

এ ব্যাপারে শিক্ষাব্যবস্থার সার্বিক পরিস্থিতি ও সরকারের অবস্থান বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেখানেই নতুন ছুটির ঘোষণা দেন তিনি।

এদিকে, যেখানে স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টসসহ সব প্রতিষ্ঠান খোলা রয়েছে, সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা অযৌক্তিক। তাই দেশের বিভিন্ন অঞ্চলে মানববন্ধন করে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ক্লাস ও পরীক্ষা চালুর দাবি জানান শিক্ষার্থীরা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য